চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরু আর নেই

চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরু মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

মুহম্মদ খসরু শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও অ্যাজমার সমস্যায় ভুগছিলেন। চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ধ্রুপদীর সম্পাদক ছিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র সংসদের তত্ত্বাবধানে মুহম্মদ খসরুর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ফিল্ম স্টাডি সেন্টার। জাতীয় ফিল্ম আর্কাইভের তাত্বিক নেতাও ছিলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন মুহম্মদ খসরু।

//এমআর//