ফোর্বসের তালিকায় হানিয়া আমির

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে বড় অর্জন! চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। 

সম্প্রতি বিনোদন ও ক্রীড়া জগতের পরবর্তী প্রজন্মের প্রতিভাবানদের একটি তালিকা প্রকাশ করে ফোর্বস। যেখানে দ্যুতি ছড়াচ্ছনে ২৮ বছর বয়সী হানিয়া আমির। 
 
ফোর্বসের তথ্য বলছে, বর্তমানে সামাজিকমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের একজন হানিয়া আমির। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। 

২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। বছরখানেক পর রোমান্টিক নাটক ‘ফির ওহি মোহাব্বত’-এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন, যা তাঁকে পাকিস্তানের মর্যাদাকর টিভি পুরস্কার হাম অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন সেনসেশন নারী পুরস্কার এনে দেয়। সেই ধারাবাহিকতায় একের পর এক নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকমহলে তিনি অন্যতম জনপ্রিয় হয়ে উঠেন। 

টেলিভিশন সিরিজ ‘সং-এ-মাহ’তে অভিনয়ের সুবাদে ২০২৪ সালের হাম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছিলেন হানিয়া। গত বছর একই আয়োজনে তিনি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতেছেন। 

এদিকে, চলতি বছরের শেষদিকে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত সিরিজ ‘জো বাচে হ্যায় সং সমৈত লো’, যা নেটফ্লিক্সে প্রথম কোনো পাকিস্তানি অরিজিনাল সিরিজ।

অভিনয়, বিনোদন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রভাব এবং জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই হানিয়া আমিরকে ফোর্বসের এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের শেষে জাতিসংঘের ‘ইউএন উইমেন’র জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন হানিয়া আমির। এবার ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় জায়গা করে নেওয়ায় তা শুধু অভিনেত্রীর ক্যারিয়ারে একটি অর্জন বা সম্মান নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর