ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে হয়ে গেলো 'জয় বাংলা কনসার্ট'। উন্মাতাল তারুণ্য মাতিয়েছে নেমেসিস আরবোভাইরাস, আর্টসেল, চিরকূটসহ আটটি ব্যান্ড। যৌথভাবে কনসার্টের আয়োজক ইয়াং বাংলা ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন-সিআরআই।
নির্ধারিত সময়ের আগেই আর্মি স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন। অনলাইনে নিবন্ধন করেন ৩০ হাজার দর্শক। আয়োজকেরা সৌজন্য টিকিট দিয়েছেন আরও হাজার দশেক। স্টেডিয়াম ভর্তি তারুণ্য মাতিয়ে তোলে সময়ের আলোচিত আট ব্যান্ডদল।
যুব সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন ইয়াং বাংলা এবং সিআরআই-এর।
কনসার্ট শুরু হয় বে অফ বেঙ্গলের গান দিয়ে। শেষটা টানে জনপ্রিয় ব্যান্ড চিরকূট। তবে শূন্য আর্টসেল আর আর্বোভাইরাস গ্যালারি ভর্তি দর্শককে মাতিয়ে তোলে তাদের গানে। পরিবেশনার ফাঁকে ফাঁকে ছিলো বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ।
/এমবি/