সকাল সকালেই বলিউডে অঘটন! গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা গোবিন্দ। নিজের বন্দুক থেকেই অতর্কিতে গুলি লেগে বিপত্তি ঘটে। নেওয়া হয় হাসপাতালে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্রুত তাঁকে আইসিইউ-তে চিকিৎসা দেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অভিনেতার বর্তমান পরিস্থিতি। অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বের করা হয়েছে তাঁর।
এদিকে, শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হতেই হাসপাতাল থেকে একটি অডিওবার্তা দিয়েছেন পর্দার ‘হিরো নম্বর ওয়ান’।
মঙ্গলবার (১ অক্টোবর) কলকাতায় আসার কথা ছিল গোবিন্দর। সকালে বিমানবন্দরে রওনা দেওয়ার আগে আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটে অঘটন ঘটে। বছর ষাটের এই অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। রওনা দেওয়ার আগে সেটি নেড়েচেড়ে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায়। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন অভিনেতা।
তবে এখন ভালো আছেন তিনি। হাসপাতাল থেকে একটি অডিওবার্তায় বলেন, ‘হ্যাঁ, আমার গুলি লেগেছিল। সেই গুলি বের করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার আশীর্বাদে যে গুলিটা লেগেছিল সেটা বের করা হয়েছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।’
তবে গোবিন্দকে এখনও ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকতে হবে। সেখানে পরিবারের সদস্যরা রয়েছেন তাঁর সঙ্গে।