‘আলফা’র সেটে আলিয়ার মাতব্বরি! এবার ‘ঝগড়া’ নিয়ে মুখ খুললেন ববি দেওল

আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:৩০ পিএম

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে নায়িকার তুমুল তর্কাতর্কি হয়েছে। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে, ববি-আলিয়ার ঝামেলা মেটাতে মধ্যস্থতায় নামতে হয় খোদ প্রযোজক আদিত্য চোপড়াকে। আর এই গুঞ্জন চাউড় হওয়ার পর থেকেই আতশকাচে আলিয়ার ‘ভাবমূর্তি’! ঠিক কী ঘটেছিল, এবার এই বিষয়ে মুখ খুললেন ববি দেওল।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আলফা সিনেমার মাধ্যমে গোয়েন্দার ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া। আর সেখানে বড় চমক ‘লর্ড ববি’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ ছবিতে ছোট্ট একটি চরিত্রেও বাজিমাত করেছিলেন এই অভিনেতা। এবার তাঁর সঙ্গে আলিয়ার রসায়ন কেমন হয়—সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, পর্দার ঝগড়া গড়িয়েছে বাস্তবেও! শোনা যাচ্ছে, যশরাজ প্রযোজিত এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি ছবির সেটে ববির সঙ্গে নাকি তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন আলিয়া!

জানা যায়, ববি যখন শট দিচ্ছিলেন, তখন একের পর এক দৃশ্যে নিজের মতামত চাপানোর চেষ্টা করেন আলিয়া। গুঞ্জন রয়েছে, সৃজনশীল মতামত দেওয়ার এই অভ্যাস আলিয়ার বরাবরই। নতুন কিছু নয়! অভিনেত্রীর এত মতামত জাহিরে নাকি অতিষ্ট হয়ে আপত্তি তোলেন ববি। এরপরই সেটে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শুটিং লাটে উঠে! পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে, তড়িঘড়ি সেটে আসেন প্রযোজক আদিত্য চোপড়া। অবশেষে তাঁর মধ্যস্থতাতেই আবার নতুন করে শুটিং শুরু হয়।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি প্রযোজনা সংস্থা। তবে দাবানলের মতো এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই মুখ খুললেন ববি। তিনি জানান, আলিয়া ও তাঁর ঝগড়া নিয়ে চারদিকে এত যে ফিসফাস, তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি! এক বন্ধুর পাঠানো স্ক্রিনশটের সুবাদে তিনি এ কথা জানতে পারেন। 

সত্যিই কি ‘আলফা’র সেটে ঝামেলা বেঁধেছিল? এ প্রসঙ্গে ববি বলেন, ‌‘আমি তো স্ক্রিনশটগুলো দেখে হতবাক! মানুষ সত্যিই বড় অলস। কোনো কাজ নেই, যা খুশি বলে একটা মনগড়া গল্প বানিয়ে ফেলে।’ 

আলিয়ার কি আদতেই ‘নাকগলানো’র অভ্যাস রয়েছে—এ প্রসঙ্গে জবাব দেওয়ার শুরুতে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ববি। তাঁর ভাষ্য, ‘আলিয়া অত্যন্ত পেশাদার অভিনেত্রী। যথাযথ হোমওয়ার্ক করে তবেই সেটে আসেন। ভীষণ পরিশ্রমী মেয়ে। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোর জন্য রীতিমতো প্রশিক্ষণ নিয়ে আসেন। তাই আমি বুঝতেই পারছি না যে, আমাদের মধ্যেকার এই ঝগড়ার গুঞ্জন কোথা থেকে ছড়িয়ে পড়ল? কিন্তু সকলের কাছে গিয়ে সত্যতা প্রমাণ করার দায় তো আমার নয়। শুধু এটুকু বলতে পারি, খবরটা সর্বৈব মিথ্যা। দয়া করে ইনস্টাগ্রামের খবর দেখে এত প্রভাবিত হবেন না।’ 

অর্থাৎ আলফা’র সেটে কোনো ঝামেলা হয়নি—এবার সেই কথাই জানালেন ববি দেওল।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর