'নিজেকে নবাগত মনে হচ্ছে, আমি নার্ভাস'

অবশেষে ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন কারিনা কাপুর খান। নেটফ্লিক্সের এক ছবির মাধ্যমে বাঙালি পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে আসছেন তিনি। জাপানি লেখক কেইগো হিগাসিনো-র ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এস’-র বলিউড ভার্সন আসছে নেটফ্লিক্সে। এই থ্রিলার ঘরনার সিনেমাটিতে করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বিজয় ভার্মা ও জয়দীপ আহাতওয়াত।

ওটিটি আত্মপ্রকাশ সম্পর্কে বলতে গিয়ে কারিনা জানান, "একটি খুব বিশেষ প্রজেক্ট নিয়ে নেটফ্লিক্সে আসতে পেরে উচ্ছ্বসিত আমি। সিনেমা জগতে ২৩ বছর পার করার পরও নিজেকে নবাগত মনে হচ্ছে, আমি নার্ভাস''

তিনি আরও বলেন, ''দর্শকরা এখানে আমাকে দেখতে পাবে এমন একটি চরিত্র যা  আগে কখনও অভিনয় করিনি। দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছি।  আমি বিশ্বাস করি এটি এমন একটি চরিত্রে যা সেরাগুলোর মধ্যে একটি!"

এছাড়া কারিনা কাপুর আজ তার ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন। রিলের ক্যাপশনে লিখেছেন, "এটি একটি গোপন বিষয় যা আমি বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।" 

রিলে দেখায় যে চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্য লেখকরা তাকে বিভিন্ন সিনেমাতে রোল অফার করছেন এবং তিনি বিরক্ত হচ্ছেন। কারিনা "গীত" (জব উই মেটে তার আইকনিক ভূমিকা) বা "পু" (কভি খুশি কাভি গম) থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন।

কয়েকদিন আগে, কারিনা তার ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটি হাউস পার্টির আয়োজন করেছিলেন। পার্টিতে উপস্থিত ছিলেন করণ জোহর, অমৃতা অরোরা, মালাইকা অরোরা, নাতাশা পুনাওয়ালা। কারিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিও শেয়ার করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল কিগো হিগাশিনোর লেখা বই ‘দ্য ডিভোসন অব সাসপেক্ট এক্স’। বইটি তখনই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। প্রেম, হত্যার পাশাপাশি রহস্যে ভরা অনেক মোড় সিনেমাটিতে দেখা যাবে।