ভিক্টোরিয়া কেজার থিলভিগ। নিজ দেশ ডেনমার্কে তাকে অনেকেই ডাকে ‘বার্বি ডল’ হিসেবে। এবার বাস্তব জীবনের বার্বি মাথায় উঠল ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট।
অন্যদিকে, ডেনমার্কের জন্য এটা মাইলফলক। দেশটি এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইতিহাস তৈরি করেছে। এই প্রথম ডেনমার্কের কেউ এই খেতাব অর্জন করলেন। আয়োজনে মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান দ্বিতীয় হন। তৃতীয় হন নাইজেরিয়ার প্রতিযোগী।
জানা যায়, এবার ১২৫টি দেশ অংশ নেয়। যা বলা যায় আরও একটি মাইলফলক। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যক দেশ অংশ নেওয়ার ঘটনা।