ফরাসি সিনেমার ইতিহাসে এক অনন্য নাম ব্রিজিত বার্দো। ‘বি.বি.’ নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেত্রী আর নেই। ২৮ ডিসেম্বর ৯১ বছর বয়সে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া বার্দো শৈশবে ছিলেন বেশ লাজুক। নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে একসময় তিনি নিজেকেই বর্ণনা করেছিলেন ‘চশমাপরা, রুক্ষ চুলের এক লাজুক মেয়ে’ হিসেবে। কিন্তু বয়স মাত্র ১৫ পেরোতেই ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন তিনি। যেখান থেকেই শুরু হয় তার মডেলিং ও চলচ্চিত্র জগতের যাত্রা।
ফ্রান্সে তার পরিচয় সীমাবদ্ধ ছিল মাত্র দুটি অক্ষরে ‘বি.বি.’। এই নামেই তিনি হয়ে উঠেছিলেন এক সময়ের বিদ্রোহ, সৌন্দর্য আর মুক্তচিন্তার প্রতীক।