‘বিগ বস মারাঠি’ জিতলেন ফেসবুক ইনফ্লুয়েন্সার

মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি পাচ্ছেন ১৫ লাখ রুপি পুরস্কার।

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছরের তানভি কোলতে একজন মারাঠি টিভি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ভারতের রত্নাগিরির একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পড়াশোনায় ভালো করার পাশাপাশি অভিনয় ছিল তার স্বপ্ন। সেই লক্ষ্যেই উচ্চশিক্ষা শেষে মডেলিং ও অভিনয়ে মন দেন।

মডেলিংয়ে তানভি ছবি: সংগৃহীতশুরুর দিকে বিজ্ঞাপন ও ছোটখাটো টিভি চরিত্রে কাজ করলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে দ্রুত জনপ্রিয়তা পান তানভি। তার স্পষ্টভাষী স্বভাব দর্শকদের কাছে তাকে আলাদা করে তোলে। সেখান থেকেই ‘বিগ বস মারাঠি’-তে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

বিগবসে তানভি। ছবি: সংগৃহীতপুরো শো জুড়ে সাহসী ও সরাসরি কথা বলার জন্য দর্শকদের মন জয় করেন তানভি। কোনো কিছু গোপন না রেখে স্পষ্টভাবে মত প্রকাশ করায় তাকে ‘ঢাক্কড় গার্ল’ বলা হতো। বিভিন্ন টাস্কে ভালো পারফরম্যান্সের কারণে ‘টাস্ক কুইন’ উপাধিও পান।

তানভি। ছবি: সংগৃহীততবে যাত্রাটা পুরোপুরি বিতর্কমুক্ত ছিল না। রাকেশ বাপাত ও ভিশাল কোটিয়ানের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। অনেক প্রতিযোগী তাকে প্রভাব বিস্তারকারী বা অতিরিক্ত আগ্রাসী বলেও মন্তব্য করেন। তবে এসব বিতর্কই শেষ পর্যন্ত তাকে আরও আলোচনায় এনে জনপ্রিয়তা বাড়াতে সহায়তা করেছে।