শুরু হলো রাজের ‘ফিরে আসার গল্প’, ৩ ঘণ্টায় ভিউ ১ মিলিয়ন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটির প্রথম পর্ব।

প্রথম পর্ব প্রচারের ৩ ঘণ্টা ৩৭ মিনিটের মধ্যেই ১ মিলিয়ন ভিউ অতিক্রম করে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে।

জানা যায়, পারিবারিক গল্পে সাজানো এই ধারাবাহিক প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তি পাবে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে।

‘এটা আমাদেরই গল্প’র অভিনয়শিল্পীদের বড় একটি অংশের পুনর্মিলন ঘটেছে নতুন ধারাবাহিকেও। তাঁদের মধ্যে রয়েছেন খায়রুল বাসার, মনিরা মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।

ধারাবাহিক নাটকটির শুটিং সেটে শহীদুজ্জামান সেলিম ও জাহিদ হাসান। ছবি: সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট

এ ছাড়া ধারাহিকটির মাধ্যমে প্রায় ১৩ বছর নাটকের অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। রাজের পরিচালনায় অনেক বছর পর জাহিদ হাসানের নতুন ধারাবাহিক এটি। তারকাবহুল এই ধারাবাহিকে আরও রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন।

নির্মাতা রাজের ভাষ্য, ‘ফিরে আসার গল্প’র নামেই লুকিয়ে আছে গল্পের মূল আবেগ। সময়ের কোনো এক পর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই মানুষের আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয়। সেই ফিরে আসার পথ, তার টানাপোড়েন ও আবেগ নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিকটি।

শুটিং সেটে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল। ছবি: সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট

তিনি জানান, নাটকটিতে থাকছে দুটি দ্বৈত গান এবং অন্য একটি গানের দুটি সংস্করণ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।

টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। এতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

‘ফিরে আসার গল্প’র টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি। তাঁরই সুর ও সংগীতে তৈরি হয়েছে গানটি। এর আরেকটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

এ ছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। তাঁর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর।

১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর