প্রাক্তনই জানালেন, ৬ বছর আগে বিচ্ছেদ হয়েছে অপুর

জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদ পাঠিকা মমরেনাজ মোমে দম্পতির সংসার ভেঙেছে। তবে সেই বিচ্ছেদ হয়েছে আরও ৬ বছর আগে! এতদিন পর বিষয়টি প্রকাশ্যে এনেছেন মোমে নিজেই।

রোববার (১৪ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেন তিনি।

সেই পোস্টে মোমে জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে দুজনের সম্মতিতেই এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। যদিও এই গোপনীয়তা ধীরে ধীরে দুজনের জন্যই যন্ত্রণার কারণ হয়ে উঠেছিল।

মোমে লেখেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার কারণে দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তেই এখন বিষয়টি পরিষ্কার করতে চাই।’

তবে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসা এই বিচ্ছেদ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি রাশেদ মামুন অপু।