আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হতে যাওয়া সিনেমা ‘রকস্টার’ নিয়ে নতুন খবর মিলেছে। ছবিটিতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে।
প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রথমে এই ছবির জন্য নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত সেই ঝুঁকি নেওয়া হয়নি। ফলে গত বুধবার চূড়ান্ত করা হয় সাবিলা নূরকেই।
এর আগে শাকিব খান-এর সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছিলেন সাবিলা নূর। ‘রকস্টার’-এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা।
জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। প্রথম ধাপের শুটিং আগামী ২২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। এরপর ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ঢাকায় টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
এই ছবিতে আরও অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলাসহ অনেকেই।