চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়।
সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডল্ফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর। কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন ও অনেক দোয়া শবনম বুবলী।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বুবলীকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বুবলী কিংবা শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিভিন্ন মাধ্যমে বুবলীর দ্বিতীয় সন্তানের জন্মের দাবি করা হলেও এর পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমা বা কাজের খবরেও নেই বুবলী। তার এই আড়ালে থাকার কারণ নিয়ে নানা আলোচনা থাকলেও সেগুলোর কোনোটি নিশ্চিত নয়। এর আগে অনেকে ধারণা করেছিলেন, সন্তান জন্মদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এ বিষয়েও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।