ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান।
শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফের মা হওয়ার সুসংবাদটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। একটি ফটোকার্ড শেয়ার করে তিনি জানান, আমেরিকার একটি হাসপাতালে গত ১১ মে নবজাতকের জন্ম হয়েছে। এতে গর্বিত বাবা-মা শাকিব খান ও বুবলী।
শাকিবকে ট্যাগ করে নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
সবশেষে নবজাতকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বুবলী। তবে এক ঘণ্টা পেরুলেও পোস্টটি নিজের পেজে অ্যাকসেপ্ট এখনও করেননি শাকিব।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বুবলীর অন্তঃসত্ত্বার খবর শোনা গিয়েছিল। তখন এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। তবে বুবলীর পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এবার সেই গুঞ্জনই সত্যি হলো।
এর আগে, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীর সংসারে এক ছেলে রয়েছে। নাম শেহজাদ খান বীর।