শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমি!

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। বিশেষ করে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনো হানিয়া আমির, কখনো সজল আলি, আবার কখনো ইয়ামনা জায়েদীর নাম শোনা গেছে। তবে এবার সামনে এসেছে নতুন এক নাম। জানা যাচ্ছে, শাকিবের নায়িকা হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এরই মধ্যে কিনজার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। ফলে শাকিবের নতুন নায়িকাকে ঘিরে রহস্য এখনো কাটেনি।

কিনজা হাশমি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া পাকিস্তানের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশন নাটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা এই অভিনেত্রী বিশেষভাবে আলোচনায় আসেন ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন আলোচিত টেলিছবি ‘রূপোশ’-এও।

শুধু ছোট পর্দায় নয়, চলচ্চিত্র ও মডেলিংয়েও কাজ করেছেন কিনজা। তাঁর অভিনীত চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। এবার শাকিব খানের বিপরীতে অভিনয়ের খবর সত্যি হলে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু হবে এই পাকিস্তানি অভিনেত্রীর।

এদিকে ‘মহব্বত’-এর নায়িকা নির্বাচন নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। সিনেমাটির প্রথম পোস্টারেও রাখা হয়েছে চমক। সেখানে শাকিবের পাশে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর উপস্থিতি দেখা গেলেও আড়াল করা হয়েছে তাঁর মুখ। জানা গেছে, জমকালো আয়োজনের মাধ্যমে নায়িকাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

শাকিব খানের সিনেমায় বিদেশি নায়িকা অবশ্য নতুন কিছু নয়। কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, সায়ন্তিকা, ইধিকা পাল, মিমি চক্রবর্তী ও দর্শনা বণিকসহ একাধিক ভারতীয় অভিনেত্রী তাঁর বিপরীতে অভিনয় করেছেন। সেই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফিও।

বিশেষ করে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে শাকিবের আগের দুটি সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’য় তাঁর সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এবার একই নির্মাতা-প্রযোজক জুটির নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীকে নেওয়ার খবর সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শাকিব খানের। প্রথম ছবিতে তাঁর নায়িকা ছিলেন ইরিন জামান। দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে দেশ-বিদেশের ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাঁর ২৫৫টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ৭২টি ছবিতে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। সবকিছু পরিকল্পনামতো এগোলে একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর