পরী মণি ও শরীফুল রাজের একমাত্র সন্তান ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। স্টার কিডস’ হিসেবে বেশ পরিচিত পেয়েছে রাজ্য। কোথাও গেলে ভিড় জমে যায়। সেই রাজ্যর নাম কি বদলে ফেললেন পরী! কিছু দিন ধরে রাজ্যকে নতুন নামে ডাকছেন তিনি। সোমবার (৭ আগস্ট) আলোচিত প্রযোজক আব্দুল আজিজ রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে জুড়ে দেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’
আজিজের পোস্টে মন্তব্য করে ছেলের পুরো নাম জানালেন পরী। লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।
পরীর নানা রাজ্যের নতুন নাম রেখেছেন 'পুন্য'। চাইলে অন্যরাও সে নামে ডাকতে পারবে এই লিটল স্টারকে।
এদিকে, একদিন পরেই (১০ আগস্ট) পরী মণি ও রাজের একমাত্র সন্তান ‘শাহীম মুহাম্মদ রাজ্য’ বয়স বছর পূর্ণ হবে। এদিনকে ঘিরে নানা আয়োজন করছেন পরী মণি।
উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরী ও রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন দুজন। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক। সবশেষ গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় রাজ-পরীর মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়েছে।