ডায়েট করতে গিয়ে হাসপাতালে তিশা!

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম

গতকাল (৭ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অসুস্থতার ভয়াবহতার কিছুটা বোঝা যায় তার প্রকাশিত ছবিতেও। জানা যায়, হাসপাতালে দুর্বিষহ দিন পার করতে হয়েছে এ অভিনেত্রীর। চিকিৎসকদের ধারণা, ডায়েট ও দুশ্চিন্তার কারণে এমনটা হয়েছে।

তিশা জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন তিনি। এরপর জ্বর ওঠে ১০৩ ডিগ্রি। অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন।

অসুস্থতার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ আরও কিছু পরীক্ষা করিয়েছি। এসব হয়নি। আমি কিছুদিন ধরে ডায়েট করছিলাম। তা ছাড়া দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব মিলিয়েই এমনটি হয়েছে। আপাতত আমাকে ডায়েট বন্ধ করতে বলেছেন। প্রচুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় বিশ্রামে আছি।’

তানজিন তিশা। ছবি: তিশা/ফেসবুক সেই সময়ে নিজের শারীরিক অবস্থা বর্ণনা দিতে গিয়ে তানজিন তিশা বললেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পরেও অবস্থা আরও খারাপ হতে থাকে। চিকিৎসক এটা দেখার পরে একটা ওষুধ দেন। সঙ্গে বলে দেন, এটা নেওয়ার পর একটু কষ্ট হবে। ওষুধটি নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মনে হলো, পুরো শরীরে আগুন ধরে গেছে। মনে হচ্ছিল, আমি মারা যাব। যেন মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি। ওই সময় আমার মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় তিন ঘণ্টা পর কিছুটা সুস্থবোধ করি।’

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময়...
স্বৈরাচারের টাকায় একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মাদরাসা মাঠে জনসভায় এই তথ্য জানান তিনি।...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
লোডিং...

এলাকার খবর