অসুস্থতা নিয়ে একই হাসপাতালে ভর্তি পরী ও তমা

ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা পরী মণি ও তমা মির্জা অসুস্থ। তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। 

জানা যায়, অসুস্থতা অনুভব করায় গতকাল (১৮ আগস্ট) হাসপাতালে যান তারা। রাতেই পরী মণি হাতধরা দুজনের একটি ছবি শেয়ার করেছেন তার ফেসবুক প্রোফাইলে। যেখানে দুজনের হাতেই ক্যানোলা লাগানো। লিখেছেন, ‌‘উই পরী-তমা’।  মন্তব্য ঘরে হাজির হয়েছেন তমা মির্জা। প্রত্যুত্তরে লেখেন, ‘আগে দুজনে সুস্থ হয়ে নিই।’

ক্যানোলা হাতে পরী ও তমা। ছবি: পরী মণি/ফেসবুকবিষয়টি জানতে দুজনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। কথা হয় তমার সবশেষ ছবি ‘সুড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফীর সঙ্গে। তিনি নায়িকার বেশ ঘনিষ্ঠজনও। রাফী ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘তমা হাসপাতালে। আমি এখনও যেতে পারিনি। বিস্তারিত তমা ভালো বলতে পারবে।’

তমা জানান, আপাতত কারও ফোন রিসিভ করতে পারছেন না।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস এই দুই নায়িকার। ব্যক্তিগতভাবেও ভালো সম্পর্ক তাদের। গত মাসেই পরীর ছেলে রাজ্যকে নিয়ে পারিবারিক আবহে ফ্রেমবন্দি হয়েছিলেন তমা ও রাফী। গিয়েছিলেন রাজ্যও জন্মদিনেও।