প্রযোজকের বিরুদ্ধে ‘অপেশাদার আচরণের’ অভিযোগ তমা মির্জার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

মুক্তি পেয়েছে প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘মন বোঝে না’। তবে এই মুক্তির ব্যাপারে জানেনই না সিনেমাটির প্রধান দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তমা মির্জা। যে কারণে প্রচার-প্রচারণাতেও তাঁদের দেখা যায়নি। এভাবে হুট করে সিনেমাটি মুক্তি দেওয়ায় প্রযোজক অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চরম অপেশাদার আচরণের অভিযোগ আনলেন চিত্রনায়িকা তমা মির্জা। চরম বিরক্তিও প্রকাশ করলেন তিনি।   

জানা যায়, ২০১৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান রোমান্টিক ঘরানার এ সিনেমার শুটিং শুরু করেছিলেন ‘লাভলী: মন বোঝে না’ নামে। কিন্তু শুটিং শুরুর কয়েকদিন পরই চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজকের সঙ্গে মতবিরোধে পড়ে সরে দাঁড়ান তিনি। পরে পরিচালক হিসেবে দায়িত্ব নেন শাহাদাৎ হোসেন লিটন। তবে শেষ পর্যন্ত তিনিও নেই! অবশেষে গত শুক্রবার সিনেমাটি মুক্তি পায় ‘মন যে বোঝে না’ নামে। যেখানে পরিচালনায় রয়েছেন আয়েশা সিদ্দিকা।

সিনেমাটির একটি দৃশ্যে আরিফিন শুভ ও তমা মির্জা। ছবি: সংগৃহীত

সিনেমাটি নিয়ে তমা মির্জা বলেন, ‘১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল। অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল। আমরাও সেভাবে কাজ করেছি। এরপর দীর্ঘ সময়ে শুভ ভাই ও আমি—আমরা অনেকটাই বদলে গেছি। আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও আউটলুক—সবকিছুতে একটা পরিবর্তনও এসেছে। এই সময়ে এসে দর্শকেরা আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করলে এটা ছবির জন্য ক্ষতি। ছবির ক্ষতি মানে তো প্রযোজকও ক্ষতিগ্রস্ত।’

এতদিন পর হঠাৎ করে সিনেমা মুক্তি পেলে এর মেরিট এবং শিল্পীদের সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে জানিয়ে এই নায়িকা বলেন, ‘আমার কেন জানি মনে হয়, একটা ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা মুক্তির ব্যবস্থা করা উচিত। না-হলে সেই ছবির মেরিট নষ্ট হয়। এতে শিল্পীরও সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। মানলাম, একজন প্রযোজক অনেক টাকা বিনিয়োগ করেছেন; কিন্তু এত আগের একটি সিনেমা মুক্তি দেওয়াতে দর্শকেরা যেমন হতাশ, আমরাও তেমনি হতাশ।’

তিনি আরও বলেন, ‘একজন প্রযোজক যখন কোনো ছবি বানান, তার সেই ছবি মুক্তি দেওয়ার শতভাগ অধিকার রয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে, আমি ছবি বানালাম, এরপর বছরের পর বছর মুক্তি না দিয়ে ফেলে রাখলাম, তা কী করে হয়! মুক্তির আগে আমরা যারা প্রধান চরিত্রের অভিনয়শিল্পী, তাদের সঙ্গেও কোনো ধরনের আলাপ-আলোচনা নেই! মতামত জানার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। এটা চূড়ান্তমাত্রার অপেশাদার আচরণ।’

এদিকে, তমা মির্জাকে সবশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’তে। এতে তাঁর বিপরীতে ছিলেন আফরান নিশো। 

পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর