নেই কোনও শুটিং বা নতুন ছবির খবরে। চলচ্চিত্র–সংশ্লিষ্ট আড্ডায়ও তাঁর দেখা পাওয়া যায় না। কাছের দু–একজন ছাড়া কেউ জানেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা এখন কোথায়? যাঁরা জানেন, চান না মুখ খুলতে। তাই গত কয়েক বছর ধরে একেবারেই নিভৃত জীবন যাপন করছেন এই তারকা।
কেউ বলছেন বিয়ে করেছেন, কারও কারও দাবি সন্তানও আছে! আসলেই কি তাই? খোঁজ নিয়ে জানা যায়, বিয়ে করেছেন এই তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন তার কাছের দু'একজন।
২০২১ সালে করনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পপি। এর কিছু দিন পর মিডিয়াপাড়ায় চাউর হয় বিয়ে করে সংসারি হয়েছেন এই শিল্পী। কিন্তু তখন সেভাবে কেউ কথা বলেননি।
২০২২ সালের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে এক ভিডিও বার্তা পাঠিয়েছিলেন পপি। যেখানে মিডিয়া থেকে তার বিদায়ের জন্য দায়ী করেন জায়েদ খানকে।
ফেসবুকে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চান। তাঁদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধও করেন।
পপি সেই ভিডিওতে বলেছিলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’
এদিকে পপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পপি আসলে এখন মিডিয়ার সামনে আসতে চাইছে না।’ আরেকজন বললেন, সংসার নিয়ে শান্তিতে আছেন পপি। তাঁকে খোঁজার চেষ্টা করে কোনও লাভ নেই। তাঁর কাছে ইন্ডাস্ট্রির সবার মুঠোফোন নম্বর আছে। সময় হলে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন।'
এই চিত্রতারকার পরিচিত আরেকজন জানান, দেশের বনেদি এক পরিবারে বিয়ে করেছেন পপি। পারিবারিক ঐতিহ্য ও পপির নিজ সিদ্ধান্তের কারণে এই শিল্পী আর পর্দায় দেখা যাবে না।
এদিকে পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।