‘তুমি আমাদের সবকিছু সুন্দরভাবে বদলে দিয়েছিলে’, মেয়ের জন্মদিনে অপূর্ব

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম জন্মদিন। বিশেষ দিনে সামাজিকমাধ্যমে মেয়ের একটি ছবি প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন ‘বড় ছেলে’খ্যাত এই তারকা।    

অপূর্ব বলেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন…। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা! সত্যি বলতে, আমি জানি না সময়টা কোথায় চলে গেল। আজ থেকে এক বছর আগে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে এবং সবকিছুকে সবচেয়ে সুন্দরভাবে বদলে দিয়েছিলে।’ 

অপূর্বর মেয়ে আনায়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অপূর্বর হৃদয়ের মুকুটটি কন্যার জন্য—এমনটা জানিয়ে তিনি বলেন, ‘তোমাকে বড় হতে দেখা, নতুন কিছু আবিষ্কার করতে দেখা, মিষ্টি হাসিতে আমাদের ঘরকে ভরিয়ে তুলতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আজ হয়তো তোমার মাথায় ছোট্ট একটা মুকুট। কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই আমাদের হৃদয়ের মুকুটটি তোমারই।’

কন্যার উজ্জ্বল জীবন কামনা করে অপূর্ব বলেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবনটা যেন সবসময় তোমার মতোই উজ্জ্বল, জাদুকরী আর মূল্যবান হয়ে থাকে।’ 

জিয়াউল ফারুক অপূর্ব-শাম্মা দেওয়ান দম্পতির কন্যা আনায়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত বছর ডিসেম্বরে কন্যা আনায়ার বাবা–মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন এই দম্পতি।

এর আগে, ভালোবেসে নাজিয়া হাসানের সঙ্গে ঘর বেঁধেছিলেন অপূর্ব। এ সংসারে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। তবে ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তাঁর ছোট্ট কন্যা আনায়া। ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা...
ফের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান। সুখবরটি আজ দুপুরে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ফেসবুকের সেই পোস্টে নবজাতকের...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর