গাজায় যুদ্ধবিরতির দাবিতে বাইডেনকে চিঠি ৬০ হলিউড তারকার

অস্কারজয়ী জোয়াকিন ফিনিক্স ও কমেডিয়ান ক্রিস্টেন স্টুয়ার্টসহ ৬০ হলিউড তারকা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

তাঁরা লিখেছেন, ‌‘পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন।’

এতে আরও লেখা হয়, ‘এ ঘটনায় আমরা নীরব ছিলাম—এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।’

অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও জানানো হয় সেই চিঠিতে।

বিবৃতিতে সই করা ৬০ তারকার মধ্যে আরও রয়েছেন ক্যাট ব্লানচেট, সুসান সারানডন, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ,  রিজ আহমেদ ও মাহেরশালা আলি।