ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নামতে চান এই অভিনেত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম

চলছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। দুই দেশের সংঘাতে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে নিজ দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন ‘ফওদা’খ্যাত ইসরায়েলি অভিনেত্রী রোনা-লি শিমন।

সংবাদসংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ইসরায়েলকে জয়ী করতে নিজের সর্বোচ্চ ক্ষমতায় যা সম্ভব তাই করবেন তিনি। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে নামতে রাজি কি না, এমন প্রশ্নে শিমন বলেন, ‌‘আমার ক্ষমতার মধ্যে যা আছে সবটা দিয়েই ইসরায়েলকে জিততে সাহায্য করব।’

অভিনেত্রী ইসরায়েলের সঙ্গে ভারতের সংহতির প্রশংসা করেন এবং ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি শহরে হামাসের হামলার নিন্দা করেন। ওই সাক্ষাৎকারে শিমন বলেন, ‘সত্যি বলতে, আমি ভারতের মতো সুন্দর মিত্র দেশ পেয়ে কৃতজ্ঞ। পৃথিবীতে আমার অন্যতম পছন্দের দেশ ভারত। আমি এই দেশের বাসিন্দাদের ভালোবাসি। আমি পরিষ্কার বুঝতে পারছি যে কেন প্রথমেই ৭ অক্টোবর ইসরায়েলে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার নিন্দা করেছেন আপনারা। আমি এর থেকে কম কিছু আশা করি না, কিন্তু হৃদয়ের অন্তর থেকে এটা বলছি। আমি মনে করি, আমাদের জন্য এটাই শ্রেষ্ঠ কাজ আপনারা করতে পারেন যে ভয়ঙ্কর সন্ত্রাসের নিন্দা করে আমাদের পাশে দাঁড়াতে পারেন।’

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের আক্রমণের কথা মনে করিয়ে দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি। এর ফলে আরও অজস্র প্রাণহানি হবে কিন্তু আমরা টিকে থাকব। আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রথম লক্ষ্য হবে হামাসের হাতে জিম্মি হওয়াদের বাড়ি ফিরিয়ে আনা।’ 

এ সময় অভিনেত্রী জিম্মিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 

প্রসঙ্গত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গতকাল পর্যন্ত কমপক্ষে ১৪০০ ইসরায়েলি ও ২৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা শহর।

গাজায় চলমান গণহত্যার মধ্যেও ইউরোভিশনের মঞ্চে ইসরায়েলকে তুলে ধরায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি সংগীতশিল্পীরা। অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান এই সংগীত প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছেন...
ফিলিস্তিনের গাজার শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না ‌‘কুইন অব পপ’খ্যাত মার্কিন গায়িকা ম্যাডোনা। খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই সেখানে যেতে পোপ লিওর প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তিনি। গাজায় যখন...
তথ্যচিত্রে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বর্বর হামলার চিত্র ফুটে উঠেছে। নির্মাতারা জানান, বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা-নিপীড়ন সম্পর্কে স্থানীয়...
গাজার শিশুদের জন্য সোচ্চার হয়ে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের দাবি জানিয়ে ভক্তদের এই অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেয় গ্রিন ডে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর