প্রথমবার পর্তুগাল মাতাবেন জেমস

বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল তারকা জেমস এবার ইউরোপের বিভিন্ন দেশের দর্শক-শ্রোতাদের সুরের সাম্পানে ভাসাবেন। জুলাইয়ের শেষ প্রান্তে শুরু হবে তার এই সংগীত-ট্যুর। এরমধ্যে ২৫ জুলাই লন্ডনে সিটি প্যাভিলিয়নে গাইবেন তিনি। পরদিন ২৬ জুলাই ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’-এ অংশ নেবেন নগরবাউল। লিসবোয়া আয়ো ভিভোতে থাকছে এই আয়োজন। 

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসার্ট আয়োজন করেছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা।

তাদের দাবি, পর্তুগালে এত বড় পরিসরে বাংলা গানের কনসার্ট আগে কখনও হয়নি। রবিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লিসবনের এভিনিউ রোমায় এক সংবাদ সম্মেলনে নগরবাউলের কনসার্ট নিয়ে সার্বিক পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকসেবার বিষয়গুলো তুলে ধরেন আয়োজকেরা।আয়োজকদের সংবাদ সম্মেলন। ছবি সৌজন্য সাজ্জাদ খান