আমেরিকার ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা কনসার্ট। প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে আয়োজিত এই উৎসবে অংশ নেবেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও চিত্রনায়ক জায়েদ খান।
দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে আগামী ৯ মে অনুষ্ঠিত হবে এই আয়োজন। যেখানে আরও পারফর্ম করবেন পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।
জায়েদ খান জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন সত্যিই গর্বের বিষয়। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।’
আয়োজকরা জানান, গান, বিনোদন ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এ বৈশাখী মেলা কনসার্ট।