কানাডায় গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম

কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পীজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা।

এ আয়োজনে অংশগ্রহণের বিষয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গত বছরও টরন্টোতে গেয়েছিলাম আমি। সেসময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি। আমার বিশ্বাস এবারের আয়োজনও দারুণ সাড়া পাব। ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষদের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’

এছাড়াও এই অনুষ্ঠানে থাকছে জোনায়েদ আনোয়ারের দোতরা ও জাহাঙ্গীর হোসেনের বাঁশির মনোমুগ্ধকর পরিবেশনা। নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি আয়োজিত পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন উপস্থাপিকা ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এদিন বন্যার সঙ্গে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলায় থাকছেন বেশ ক’জন বিদেশি যন্ত্রশিল্পী।  

অনুষ্ঠানের আয়োজক নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শিকড়ে ফিরে যাওয়ার এক অনন্য আয়োজন মোমেন্টস উইথ লেজেন্ডস। এ সুযোগ সত্যিই বিরল। এ সন্ধ্যাটি সবার হৃদয়ে চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আশা করছি আপনারা সবাই দলবেঁধে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন।’

আগামী ১৪ নভেম্বর টরন্টোর ১৯০ রেলসাইড রোড, নর্থ ইয়র্ক ও অন্টারিও এম৩এ১এ৩-এ অবস্থিত টরন্টো প্যাভিলিয়নে বসবে এই অনুষ্ঠানের আসর। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল সাড়ে ৫টায়। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আয়োজকদের দেওয়া তথ্যানুযায়ী, অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ভিভিআইপি টিকিটের মূল্য ১০০ কানাডিয়ান ডলার, ভিআইপি ৬০ ডলার এবং রেগুলার টিকিট ৪০ ডলার। ইভেন্টব্রাইটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। পাশাপাশি ই-ট্রান্সফারের মাধ্যমেও টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
খুলনার দিঘলিয়ায় নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর ১২টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান...
ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয়...
তানজানিয়ার আরুসায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর