লাকী আখন্দকে শ্রদ্ধা জানিয়ে ‘ঘুম ঘুম’

কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দকে সুরে সুরে শ্রদ্ধা জানাল কোক স্টুডিও বাংলা। প্রয়াতের গান ‘ঘুম ঘুম’ নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয়েছে। এটি কণ্ঠে তুলেছেন শিল্পী ফাইরুজ নাজিফা। আর সংগীতে ছিলেন শুভেন্দু দাশ শুভ। 

মূল গানটির কথা লিখেছেন এস এম হেদায়ত। লাকী আখন্দের সুরে তা কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গানটি ছিল ১৯৮০ সালের মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘ঘুড্ডি’-তে। 
জানা যায়, স্বাধীনতার পর এদেশের হয়ে ‘ঘুম ঘুম’ ছিল শাহনাজ রহমতুল্লাহ’র প্রথম গান। সিনেমাটি সেসময় সদ্য স্বাধীন বাংলাদেশের তরুণ, মুক্ত পরিবেশকে তুলে ধরে। 

ফাইরুজ নাজিফা জানান, বেশ কিছুদিন অনুশীলনের পরই এটি পরিবেশন করেন তিনি।