জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজেকে সে সময় আন্দোলনে শিল্পীদের ‘সমন্বয়ক’ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কারণ তার পোস্টে এখন ঘোর হতাশা।
তিনি লিখেছেন, ‘কী মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ! আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো, ন্যায়ের ওপর গড়া দেশ, যেখানে থাকবে সততা, থাকবে আশার আলো। কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ।’
এ বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘আমরা যখন জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, তখন একটা আশা ছিল মনে, একটা উত্তেজনা ছিল, একটা পরিবর্তনের ইচ্ছা ছিল। এখন সেই আশা চূর্ণবিচূর্ণ। আমি বিশ্বাস করেছিলাম, পরিবর্তন সম্ভব। আমি খুবই ইতিবাচক একজন মানুষ। আমার মনে হয়েছিল যে পরিবর্তনটা বুঝি শুরু হবে। কিন্তু শুরুটাও হলো না।’
এই সিনেমার বিষয়ে বাঁধন বলেন, ‘আমার জন্য এটা আলাদা অভিজ্ঞতা; কারণ, কখনো পুলিশের চরিত্র করিনি। এখানে লিড চরিত্র করেছি, তা–ও একটা মেয়ের ওপর পুরো গল্প। সাধারণত আমাদের এখানে নারীকেন্দ্রিক সিনেমা এখন হয় না। ওই জায়গা থেকে আমার কাছে আলাদা লেগেছে।’