মেহজাবীনের আসল নাম কী? জানলে অবাক হবেন 

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর আসল নাম কি জানেন? জানলে অবাক হবেন। এ নিয়ে তিনি মজার রহস্য ফাঁস করলেন এক বেটিভি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে। তারকা জানান, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তার নামের উচ্চারণ ‘মেহজাবী’, যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হবে না।

তিনি বলেন, ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’

মেহজাবীন। ছবি: ফেসবুক থেকে নেওয়াঅভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাকে ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন। মেহজাবীন এই ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন।

অভিনয় জীবনে এক দশকেরও বেশি সময় পার করেছেন মেহজাবীন। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে তার নাম আলোচিত। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করে গড়েছেন সুখী সংসার।