সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘তারকার মেলা’

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আগামীকাল। বিশেষ এই দিনটি উপলক্ষে চ্যানেল আইতে বসেছিল তারকার মেলা। 

বিশেষ তারকাকথন অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সংগীতের দুই গুণী ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী ও কনক চাঁপা। তাঁদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। 

বিশেষ তারকাকথনে সাবিনা ইয়াসমিন। ছবি: চ্যানেল আই

তারকা কথনে উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের শিল্পী হয়ে ওঠার গল্প, ছেলেবেলার স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, গান তৈরির অনেক গল্প। তিনি বলেছেন প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক এবং শিল্পী জীবনে জন্মদিন উদযাপনের নানা ঘটনা।

জানা যায়, অনুষ্ঠানটি গত ২৬ আগস্ট চ্যানেল আই স্টুডিওতে ধারণ করা হয়েছে। আগামীকাল সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তারকাকথন অনুষ্ঠানটি দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে। পরিচালনা করেছেন অনন্যা রুমা।