দুনিয়ার হিসাবেনিকাশ আলাদা; আলাদা কাজের সূত্রও। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তাদের নিয়ে দুই ভাগে বিভক্ত, তখন একসঙ্গে চলচ্চিত্রে আসছেন কলকাতার নায়ক পরমব্রত ও গায়ক অনুপম রায়।
দিনটা ছিল ২৭ নভেম্বর। ওই দিন সকাল থেকেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সই বিয়ে সেরেছেন গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। তাঁদের বিয়ে নিয়ে সর্বত্রই এক আলোচনা-সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে একাধিক ট্রোল-মিম। এরপরই এলো অনু-পরমের এক হওয়ার খবর।
সৃজিত পরিচালিত থ্রিলারে দেব ও রুক্মিণী মৈত্র তো থাকছেনই, সঙ্গে যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবির সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। শোনা যাচ্ছে, ছবির নাম ‘টেক্কা’। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট।
‘দশম অবতার’র সাফল্যের পর নতুন প্রজেক্ট টেক্কার কাজ শিগগিরই শুরু করবেন সৃজিত। পরম-অনুপমের এক ছবিতে কাজ করার খবর যেমন সকলকে চমকে দিয়েছে তেমনই রয়েছে আরও একটি টুইস্ট। তা হলো স্বস্তিকা মুখার্জি। সৃজিত ও নায়িকার প্রেম নিয়েও যে একসময় টলি ইন্ডাস্ট্রি ছিল মুখর।