কাঁদালেন কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ, ক্যানসারে হলো মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম

মারা গেছেন বলিউডের কৌতুক অভিনেতা নাঈম সৈয়দ। চলচ্চিত্র জগতে তিনি পরিচিত ছিলেন ‘জুনিয়র মেহমুদ’ নামে। ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন নাঈম। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও থাকতে পারলেন না। স্থায়ীভাবে চলে গেলেন ওপারে। জানা যায়, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুর সময় নাঈমের বয়স হয়েছিল ৬৭ বছর।

তাঁর অভিনয়ের সফরও নেহাত ছোট নয়। ৫ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন নাঈম সৈয়দ। প্রথম 'মহব্বত জিন্দেগি হ্যায়' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন নাঈম। সালটা ছিল ১৯৬৬। এরপরে, ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানি ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসেবে সামনে আসেন তিনি। ছোট থেকেই কৌতুক অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন নাঈম সৈয়দ। তবে অভিনয় দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর নিজের নাম বদলে ফেলেছিলেন তিনি। পছন্দ মতো নামকরণ করেন নিজেই। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ। 

মৃত্যুর আগে দেখা করার ইচ্ছে ছিল অভিনেতা জিতেন্দ্র ও সচিন পিলগাঁওকরের সঙ্গে। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছিলেন তাঁরা। এর আগে, নাঈমের বাড়ি গিয়ে দেখা করে এসেছিলেন বলিউডের আরও এক কৌতুক অভিনেতা জনি লিভার। সেই সময় প্রকাশ্যে এসেছিল জনি ও নাঈমের ছবি। জানা যায়. আজই মুম্বাইয়ের জুহুতে অভিনেতার শেষকৃত্য হবে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর