শীত ‘যাই–যাই’ করছে, বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সূর্য ডোবার পর এখনও কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব, তবে রাতের তাপমাত্রা স্পষ্ট করছে; শীতকাল পুরোপুরি যায়নি। দিনে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে অবশ্য। এ অবস্থায় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। অর্থ্যাৎ বাড়তে পারে গরম।
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে সোমবার সকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে। অধিদপ্তর বলছে, আকাশ শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের অপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ণিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী পাঁচদিনের আবহাওয়ায় তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই জানিয়ে অধিদপ্তর বলছে, কদিন পর হয়তো সারা দেশে দিন ও রাতের অপমাত্রা সামান্য আরেকটু বাড়তে পারে।