আরও দু–তিন দিন বৃষ্টি হয়ে সামান্য বাড়তে পারে ঠান্ডা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সারা দেশে বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারা দেশে বৃষ্টি হলেও আজ থেকে তা কমতে শুরু করবে। বৃষ্টি শেষে ২৫ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত ১৪ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়। ১৫ নভেম্বর তা আরও ঘনীভূত হয়ে রূপ নেয় নিম্নচাপে। পরদিন যা রূপান্তরিত হয় পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় - আকভান-এ। আকভান ১৭ ও ১৮ নভেম্বর সাগরে অবস্থান নিয়ে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। শুক্রবার তা ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনে অবশেষে দুর্বল হয়। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বর্তমানে লঘুচাপ আকারে উড়িষ্যার আশেপাশের এলাকায় অবস্থান করছে এবং দুর্বল হয়ে যেতে পারে পরবর্তীতে। ওটার প্রভাব এখনো কিছুটি রয়ে গেছে বাংলাদেশে। এর প্রভাবে আকাশ কিছুটা মেঘলা। বৃষ্টিপাত হচ্ছে।

তিনি বলেন, আজ থেকে আগামী ২৪ ঘণ্টা সারা দেশেই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে গতদিনের মত সারা দিনব্যাপী বৃষ্টি না ও হতে পারে। থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সোমবার বৃষ্টিপাত অনেকটাই কমে আসতে পারে। এ সময় তৃলনামূলক বেশি বৃষ্টি হবে ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে। শনিবার সারা দেশেই বৃষ্টিপাত হলেও রোববার বৃষ্টি হতে পারে কেবল ওই পাঁচ বিভাগেই। এ সময় বাকি তিন বিভাগে সামান্য বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ২৩ তারিখে বৃষ্টিপাতে পরিমান আরও অনেক কমে আসতে পারে। সারা দেশে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি একটু বেশি থাকতে পারে। ২৪ তারিখে বৃষ্টিপাতের পরিমান অনেকাংশে কমে আসতে পারে। কোনো কোনো এলাকা পুরোপুরি শুকনো হয়ে যেতে পারে। রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। ২৫ তারিখ থেকে একেবারে শুকনো আবহাওয়া পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি শেষে আগামী বুধবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা কমে আসতে পারে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের শেষ নাগাদ বাড়বে শীতের অনুভূতি। এল নিনোর প্রভাব থাকায় এবার শীতকালে বৃষ্টি নাও হতে পারে। সেক্ষেত্রে শীতের তীব্রতা থাকবে তুলনামূলকভাবে কম।

নভেম্বরের মাঝামাঝি থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও প্রায় দুই দিন...
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার...
উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর কনকনে ঠান্ডা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছে না শীতের প্রকোপ। এরইমধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১২...
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম,...
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি কপ-৩১ সম্মেলন। প্রয়োজনীয় সমঝোতা না হলে চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক কমিশনার ভপকে...
বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির। বাহরাইনের...
দোহা চলচ্চিত্র উৎসবের (ডিএফএফ) ২০২৬ আসরে প্রথমবারের মতো দেওয়া হলো ‘আরব রাইজিং স্টারস’ সম্মাননা। আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক সাময়িকী স্ক্রিন ইন্টারন্যাশনালের উদ্যোগে এই স্বীকৃতি পেয়েছেন...
‘শিল্প কোনো বিলাসিতা নয়। এটি মানুষের মৌলিক প্রয়োজন'- দোহা চলচ্চিত্র উৎসবে এমন মন্তব্য করেছেন ভারতের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। তাঁর মতে, সংঘাত, সহিংসতা ও বিদ্বেষে ভরা বর্তমান বিশ্বে সিনেমার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর