দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বায়ুচাপের তারতম্যের কারণে এই সতর্কতা জারি করা হয়।
আজ মঙ্গলবার আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর ওতাঁর আশপাশের এলাকায়। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান নেওয়া মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।