ঢাকাসহ সারা দেশে ফের ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য অনুভূত হয় এ মৃদু ভূমিকম্প। 

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁও থেকে ১৬ কিলোমিটার পূর্বে বলেও নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪। আর উৎপত্তিস্থল নরসিংদী জেলায়।