বিষাক্ত শিল্পবর্জ্যে কমছে মাটির উর্বরতা, শঙ্কায় খাদ্য উৎপাদন

শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য মিশছে নদীতে। আর সেই পানিই ব্যবহার হচ্ছে কৃষিকাজে। এতে কমছে মাটির উর্বরতা, ব্যাহত হচ্ছে চাষাবাদ। গবেষকদের শঙ্কা, দীর্ঘ দিনের এ দূষণ ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন, কৃষি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম

শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য মিশছে নদীতে। ছবি: ইনডিপেনডেন্ট শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য মিশছে নদীতে। আর সেই পানিই ব্যবহার হচ্ছে কৃষিকাজে। এতে কমছে মাটির উর্বরতা, ব্যাহত হচ্ছে চাষাবাদ। গবেষকদের শঙ্কা, দীর্ঘ দিনের এ দূষণ ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন, কৃষি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

মানিকগঞ্জের জাগির ইউনিয়নের আজিজ মিয়ার কৃষিজমি ছিল ধলেশ্বরীর পাড়ে। ২৫ বছর চাষাবাদের পর টিকতে না পেরে পেশা বদলে ফেলেছেন তিনি। 

আজিজ মিয়া বলেন, ‘পানির অভাবে চাষাবাদ করি না। এ ছাড়া টেকা-পয়সাও নাই, একটা মেশিন দিতে গেলে ৪০ থেকে ৫০ হাজার টাকা লাগে, এই জন্য পারি না। এখন দু-একটা গরু-ছাগল পালি, এই দিয়া চলছি।’ 

গাজীপুরের লবলং নদী পাড়েও একই পরিস্থিতি। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আগে ভালো পানি ছিল, এখন নাই। এখন মিল, কারখানার ও মানুষের ময়লা নদী ফালায়, এই জন্য এই পানিতে একটা ব্যাঙ পর্যন্ত থাকে না। আর আমি এইখানে চাষাবাদ করি, গত পাঁচ বছর থেকে আমি ফসলে উৎপাদনে মার (লোকসান) খাইতেছি।’

কৃষিজমিতে শিল্পবর্জ্য মিশ্রিত পানির প্রভাব শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলাদা গবেষণা হয়েছে। প্রতিটিতেই মাটিতে জিংক, কপার ও সিসা অতিরিক্ত জমাটের প্রমাণ মিলেছে।  

২৫ বছর চাষাবাদের পর টিকতে না পেরে পেশা বদলে ফেলেছেন আজিজ মিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান বলেন, ‘মাটির কণার সাথে এগুলো মিশে যায়। এতে মাটি থেকে একটি গাছের পুষ্টির উপাদান নেওয়া বাধাগ্রস্ত করে। একটা গাছ যদি বড় হয় এবং যদি ফুল ফল বৃদ্ধি না পায় তাহলে আমাদের ফলন কমে যাবে।’

গবেষকেরা বলছেন, ব্যাকটেরিয়া, ছত্রাক ও কেঁচো জৈব পদার্থ পঁচিয়ে মাটির উর্বরতা রক্ষা করে। শিল্পের বিষাক্ত রাসায়নিক এই উর্বরতা নষ্ট করছে। পাশাপাশি বাধাগ্রস্ত করছে বীজের অঙ্কুরোদগম ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। 

শিল্পের বিষাক্ত রাসায়নিক এই উর্বরতা নষ্ট করছে। ছবি: ইনডিপেনডেন্ট অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান বলেন, ‘এগুলো নিয়ে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমাদের কৃষি কিন্তু বেঁচে থাকবে না। সমস্যাগুলো আসতে আসতে বাড়বে, কারণ মাটিতে এটি দীর্ঘদিন ডিপোজিট হতে থাকে। একটা সময় এগুলো এতটা সীমাবদ্ধতার বাইরে চলে যাবে যে এটি নিয়ে আর কিছুই করা যাবে না।’

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস বলেন, ‘কারখানা থেকে এগুলো যখন বের হচ্ছে, তখন তা নদ-নদীর পানিতে মিশে যাচ্ছে এবং সেগুলো আবার আমরা জমিতে দিই। জমিতে দিলে জমির সক্ষমতা কমে যাচ্ছে।’

শিল্প বর্জ্যমিশ্রিত এ পানিতে থা্কা ক্ষতিকর রাসায়নিক-লবনসহ অন্য উপাদান ভূগর্ভেও পৌঁছাতে পারে বলে শঙ্কা গবেষকদের।

 

সবজিসহ খাদ্যশস্যে ছড়িয়ে পড়ছে শিল্পবর্জ্যের দূষণ। বর্জ্যমিশ্রিত পানি দিয়ে চাষাবাদে শাকসবজি এমনকি ধানেও মিলছে সীসা, নিকেল ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণায়...
হিমালয়ে অন্তত ২০০টি হ্রদ চরম ঝুঁকিতে। যা টাইম বোমার মতো বিস্ফোরণের অপেক্ষায় আছে। গবেষণা সংস্থাগুলো বলছে, ব্রহ্মপুত্র, গঙ্গা ও তিস্তার সাথে যুক্ত হ্রদগুলো ভাঙলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নদীপ্রবাহ ও...
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ও অবৈধ রিসোর্টগুলো বনের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা সরেজমিনে যাচাই করতে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন...
বঙ্গোপসাগরে আজ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘুর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা জানতে...
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও...
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এসময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন। এসময় ঢাকা ময়মনসিংহ...
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর