ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। শনিবার মধ্যরাত ও রোববার ভোররাতে দেশের বিভিন্ন স্থানে দু দফায় এই কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টা ১২ মিনিটে। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তেমন ক্ষয়ক্ষতির খবর নেই। তবে গত বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়।
নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন কয়েক শ মানুষ।