ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি নেপালে

ভারতে আজ দু দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

জানা গেছে, সকাল ৭টা ২ মিনিটে দিকে ভারতের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির পাশাপাশি সিকিমে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। নেপালের কোশীতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে ভূমিকম্পটির।

আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ জানিয়েছে, দার্জিলিং, শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরের কিছু অংশেও কম্পন টের পাওয়া গেছে। নেপালের ভূমিকম্পে মৃদু দুলে উঠেছে বিহার, ভুটান এবং বাংলাদেশের কিছু এলাকাও।