চরম ঝুঁকিতে হিমালয় অঞ্চলের ২০০ হ্রদ, বাংলাদেশে প্রভাবের শঙ্কা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

হিমালয়ে অন্তত ২০০টি হ্রদ চরম ঝুঁকিতে। যা টাইম বোমার মতো বিস্ফোরণের অপেক্ষায় আছে। গবেষণা সংস্থাগুলো বলছে, ব্রহ্মপুত্র, গঙ্গা ও তিস্তার সাথে যুক্ত হ্রদগুলো ভাঙলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নদীপ্রবাহ ও খাদ্য উৎপাদনে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করবে। তাই বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও চীনকে যৌথভাবে ভবিষ্যৎ করণীয় ঠিক করতে হবে।

ভুটানের হিমালয় অঞ্চলে ১৭টি হ্রদ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যার একটি শিনতাফু। ২৯ অক্টোবর এটি ভেঙে সংকোষ নদী প্লাবিত হয়। নেপালে ২১টি হ্রদ অতি ঝুঁকিতে। যার একটি আগস্টে রাসুয়া-তিব্বত সীমান্তে ভেঙে ভাটিতে নেমে আসে। এতে ভোতকোশি-ত্রিশূলী নদী অববাহিকায় ১০০ কিলোমটিার এলাকায় প্রলয়ঙ্কারী বন্যা ও কাদা-পাথরের ঢল নামে। প্রাণ হারান কয়েক হাজার মানুষ। 

ঝুঁকিতে আছে সিকিমের ৪৭টি হ্রদ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, ঝুঁকিপূর্ণ হ্রদগুলো একেকটি টাইম বোমার মতো। ব্রহ্মপুত্র, তিস্তা,গঙ্গার সাথে সরাসরি যুক্ত হ্রদগুলো ভেঙে পড়লে বড় বিপর্যয় দেখা দিকে পারে বাংলাদেশেও। 

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান বলেন, যদি বৃষ্টি না থাকে, নদীর পানিও যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে আমাদের দেশের জন্য ঝুঁকি অনেক বেশি। আমরা কৃষিনির্ভর দেশ। আমাদের দেশে, ভাটির দেশে ঝুঁকিটা অত্যন্ত বেশি। যত আগে উপলব্ধি আসবে তত ভালো। 

গবেষক ও পরিবেশ কর্মীরা বলছেন, উজানের দেশগুলো হিমালয়ের পাদদেশে জলবিদ্যুত কেন্দ্র গড়ে তুলতে বাঁধ ও সুড়ঙ্গ তৈরি করছে। এতে হ্রদ ভাঙনের ঝুঁকি আরও বাড়ছে। 

ওয়াটাস কিপার বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, চীন, নেপাল, ভারত, ভুটান এবং বাংলাদেশ– আমাদের একসঙ্গে বসে চিন্তা করতে হবে; গঙ্গাসহ তিন নদীকে বাঁচিয়ে রাখতে পারি কীভাবে।

গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে, আগের চেয়ে প্রায় ষাট ভাগের বেশি গতিতে গলছে হিমবাহ। তাই কার্বন নির্গমন কমানো, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নত করা এবং পাহাড়ে পর্যটন উন্নয়নের ধরন পরিবর্তন করা জরুরি। 

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ও অবৈধ রিসোর্টগুলো বনের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা সরেজমিনে যাচাই করতে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন...
বঙ্গোপসাগরে আজ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘুর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা জানতে...
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শুধু নিজে গোল করেননি মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসি ছিলেন অনন্য। চলতি মৌসুমে ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। অর্থাৎ ৩১ ম্যাচ খেলে ৪৩ গোলে অবদান রেখেছেন মেসি, যা লিগে সর্বোচ্চ।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
একদিকে শ্রমিকদের দাবি, মাসে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি। অন্যদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, রাজনৈতিক তৎপরতা ও অর্থায়নের অভিযোগ। এসব অভিযোগের অর্থের উৎস খুঁজতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সাবেক মন্ত্রী,...
লোডিং...
```html ```

এলাকার খবর