পটাশিয়াম খাদ্যের একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। যা স্বাস্থ্যের সুস্থতা নিশ্চিত করে। পটাশিয়ামের অভাবে মানুষ ভুগতে পারেন নানা ধরনের অসুখে। পটাসিয়ামসমৃদ্ধ খাদ্য উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন– পালং শাক, ব্রকলি, কলা, মিষ্টি আলু, নারকেলের পানি, ডালিম, মাছ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
শরীরের সুস্থতা জন্য খাদ্য তালিকায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন। যেসব খাবার আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করবে। এ ছাড়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
আসুন জেনে নিন, এমন কিছু খাদ্য যা শরীরে পটাশিয়াম পূরণ করবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে।
১. কলা খেতে অনেকেই পছন্দ করেন। আবার এমন অনেকেই আছেন, যারা কলা খেতে খুব একটা পছন্দ করেন না। তবে, কলা উচ্চ পটাশিয়ামযুক্ত খাদ্য, যা শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কলাতে আছে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করে।
২. সবুজ শাক বিশেষ করে পালং শাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এ ছাড়া পালং শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ কারণে খাদ্য তালিকায় পালং শাক রাখুন।
৩. মিষ্টি আলুতে আছে পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কিডনি ভালো রাখে। মিষ্টি আলুর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও ফাইবার খাবার হজম ও হার্ট ভালো রাখে।
৪. ডাবের পানি পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের প্রাকৃতিক উৎস। কোমল পানীয়ের পরিবর্তে ডাবের পানি পান করতে পারেন। ডাবের পানি রক্তচাপ নিয়ন্ত্রণে করে। এ ছাড়া কিডনির সুরক্ষা, ওজন নিয়ন্ত্রণ এবং হার্ট ভালো রাখে ডাবের পানি।
৫. ডালিমে রয়েছে পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন কে । এসব উপাদান হার্টের স্বাস্থ্য ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সহায়তা করে।
৬. মাছ ওমেগা–৩ ভালো উৎস। যা হার্টের ঝুঁকি কমায়। পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্মৃতিশক্তি ভালো রাখে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া