শরীরের ব্যথা কমাতে পারে এই ৫ ভেষজ উপাদান

আমাদের দেশের মানুষের মধ্যে পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়ার একটা বাজে অভ্যাস গড়ে উঠেছে। এসব ওষুধে সাময়িকভাবে প্রশমন মিললেও দীর্ঘমেয়াদে প্রতিক্রিয়া এতটাই মারাত্মক হয় যে, তা কিডনি বা যকৃতের ভয়াবহ ক্ষতি করতে পারে!

ব্যথা থেকে মুক্তি পেতে তাৎক্ষণিকভাবে বাজার থেকে পেইন কিলার কিনে খাওয়া এখনই বন্ধ করুন। এর বদলে দ্বারস্থ হোন প্রাকৃতিক উপায়ের। কেননা প্রকৃতিতেই রয়েছে ব্যথা উপশমের ব্যবস্থা।

জেনে নিন আপনার আশপাশে থাকা পাঁচটি ভেষজ উপাদান সম্পর্কে, যা ব্যথা থেকে মুক্তি দিতে পারে আপনাকে। এতে ক্ষতিকর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না, আবার ব্যথা থেকে মিলবে পরিত্রাণ।

আদায় রয়েছে প্রচুর ভেষজ গুণ। ছবি: ফ্রিপিকআদা

আয়ুর্বেদ মতে, আদায় রয়েছে প্রচুর ভেষজ গুণ। জিঞ্জেরল এবং শোগাওলের মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এতে। মানবদেহের পেশি ও জয়েন্টের ব্যথা নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে সবার ঘরে থাকা এই ভেষজ উপাদান। মাংসপেশির যেকোনো ব্যথায় কাঁচা বা রান্না করা আদা চিবিয়ে দেখতে পারেন।

লবঙ্গ

দাঁতের ব্যথা উপশম ক্ষমতার জন্য লবঙ্গ বহুল পরিচিত। কিছু টুথপেস্টের প্রাথমিক উপাদান হিসেবে লবঙ্গের ব্যবহার নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। কারণ, এই ভেষজ উপাদানটি দাঁতের ব্যথা কমাতে সক্ষম। লবঙ্গের তেলে ইউজিনল নামে একটি চেতনানাশক রাসায়নিক যৌগ থাকে। এই তেল একাধারে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল দ্রবণ যা ব্যথানাশক হিসেবে কাজ করে।

প্রাকৃতিক ব্যথানাশকের তালিকায় আরেক সংযোজন পুদিনা। ছবি: ফ্রিপিকপুদিনা

প্রাকৃতিক ব্যথানাশকের তালিকায় আরেক সংযোজন পুদিনা। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে এই পাতার বহুল ব্যবহার। তাৎক্ষণিক যেকোনো ব্যথা থেকে রেহাই পেতে পুদিনা পাতার রস এবং তেল অত্যন্ত উপকারি। মাথাব্যথায় পুদিনা পাতার চা পান করতে পারেন, কিংবা তাজা কিছু পুদিনা পাতা চিবিয়েও খেতে পারেন।

শক্তিশালী আয়ুর্বেদিক ভেষজ উপাদান হিসেবে রসুন সুপরিচিত। ছবি: ফ্রিপিকরসুন

আরেকটি শক্তিশালী আয়ুর্বেদিক ভেষজ উপাদান আমাদের সুপরিচিত রসুন। ছোটবেলায় ঠান্ডা লাগলেই রসুন কুচির সঙ্গে গরম সরিষার তেল মালিশের কথা মনে আছে নিশ্চয়ই! পেশির ব্যথা কমাতে, পিঠের ব্যথা উপশমে এবং শরীরের যেকোনো অংশের ব্যথার জন্য রসুন ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থানে সরাসরি রসুনের তেল মালিশ করলেও উপকার পাবেন।

হলুদে মজুত রয়েছে বিভিন্ন শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহবিরোধী উপাদান যা শরীরের ব্যথা নির্মূল করে। ছবি: ফ্রিপিকহলুদ

প্রাচীন ভারতীয় আয়ুর্বেদে হলুদের ব্যবহার হয়ে আসছে হাজার বছর ধরে। হলুদে মজুত রয়েছে বিভিন্ন শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহবিরোধী উপাদান যা শরীরের ব্যথা নির্মূল করে। হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা, এমনকি পেটে ব্যথার সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এই ভেষজ উপাদান।

তথ্যসূত্র: দ্য হেলথ সাই