লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা

৬ নবজাতকের মৃত্যুর জেরে লাইসেন্স বাতিল হওয়ার পর রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়তে শুরু করেছেন রোগীরা। একদিনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৩ জন কমে এখন দাঁড়িয়েছে ২৪৩ জনে। 

আপডেট : ১২ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

৬ নবজাতকের মৃত্যুর জেরে লাইসেন্স বাতিল হওয়ার পর রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়তে শুরু করেছেন রোগীরা। একদিনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৩ জন কমে এখন দাঁড়িয়েছে ২৪৩ জনে। 

বৃহস্পতিবার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীদের সরিয়ে নিতে ৭২ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। এ খবর শুনে হাসপাতাল ছেড়েছেন অনেক রোগী। 

তবে সমস্যায় পড়েছেন জটিল রোগে আক্রান্ত রোগীরা। আদ্-দ্বীন হাসপাতালের মতো স্বল্প খরচে আইসিইউ বা এইচডিইউ কোথায় পাবেন, সে প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। গুরুতর অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসায় হাসপাতালটিকে সুযোগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দাবি জানিয়েছেন অনেকে।  

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এনআইসিইউতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০,  আইসিইউ ও এইচডিইউতে আছেন ১৩ জন। সবমিলিয়ে মুমূর্ষু রোগীর সংখ্যা প্রায় ৭০। এসব রোগীদের চিকিৎসার স্বার্থে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বাতিল করে ভবন পুনর্নির্মাণের জন্য ৩ মাস সময় চেয়েছে আদ-দ্বীন কর্তৃপক্ষ।

হাসপাতালের মুমূর্ষু রোগীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তা দেয়ার কথা থাকলেও, শুক্রবার তাদের কেউ হাসপাতালে উপস্থিত ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীদের স্বজনেরা। 

ত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে একজনও মারা যায়নি। তবে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১২৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৩৯। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয়। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান...
ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোগীর প্লাজমা লিকেজ ও শকে গিয়ে অবস্থা যেন খারাপ না হয় এজন্য চিকিৎসকদের সার্বক্ষনিক নজর রাখার অনুরোধ তাঁর।
নেপালের প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকদের ১ হাজার ৭৫০ কেজির বেশি বাংলাদেশি ক্ষীরশাপাত আম উপহার দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগকে দুই দেশের...
মোংলার সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্টগার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 
ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীর অলিগলি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ। পুরান ঢাকার ‘ফিফা গলি’ সাজানো হয়েছে ফুটবল কিংবদন্তিদের গ্রাফিতি ও বিভিন্ন দেশের পতাকায়। বিশ্বকাপজুড়ে উদযাপনের প্রস্তুতি...
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
লোডিং...

এলাকার খবর