গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮২ দিনে হাম ও উপসর্গে মারা গেল ৬০৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের শরীরে। এ নিয়ে সারা দেশে হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০।
আর উপসর্গ রয়েছে ৭৫ হাজার ৭০৮ জনের দেহে। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭. হাজার ৪৩ জন।