হাম ও হামের উপসর্গে আরও ৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৫ জন। 

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের শরীরে। 

সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০ জন। আর হামের উপসর্গ রয়েছে ৭৫ হাজার ৭০৮ জনের দেহে। 

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন। 

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেলে ৬০১ শিশু। 
আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচ বিভাগে শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা...
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার।
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে হোঁচট খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ  বা হাউজ অব রিপ্রেজেন্টিটিভস।...
ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এমনটা জানান তিনি। এদিকে...
জামালপুরে তীব্র গরমে খড় শুকানোর সময় টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকের। 
সম্প্রতি ঈদুল আজহায় দেশে ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি...
লোডিং...

এলাকার খবর