ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রথমে মাইকিং সচেতনতা বাড়াবে। কিন্তু জনগণ সচেতন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
আজ শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়িঘর নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আব্দুস সালাম বলেন, এতদিন সিটি করপোরেশন বেওয়ারিশের মতো ছিল। এখন আর এসব হবে না। তিনি বলেন, সিটি করপোরেশন আর জনগণের একসাথে কাজ করতে হবে ডেঙ্গু প্ররিরোধে।
অনুষ্ঠান শেষে রবীন্দ্র সরোবরের আশেপাশে সচেতনতামূলক র্যালী করা হয়।