ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে ঢাকাসহ ৪ জেলা

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:০৪ এএম

এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে এই তথ্য। 

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরিপেও দেখা গেছে ২৮টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। এক্ষেত্রে নগরবাসীর সহায়তা চেয়েছেন ঢাকার দুই প্রশাসক।  

এডিসের ঘনত্ব জানতে গত এক মাস ধরে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নমুনা সংগ্রহ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। ৪৮ শতাংশ এডিসের লার্ভা মিলেছে ভবনের পার্কিং এবং বেজমেন্টে। ১৬ শতাংশ মিলেছে নির্মানাধীন ভবনে। ঢাকার কোন কোন এলাকাতে এডিসের ঘনত্ব ব্রুটো ইনডেক্সে ৯৩। 

এছাড়া ব্রুটো ইনডেক্সে কক্সবাজার, বরিশাল এবং নরসিংদীতে লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩। উল্লেখ্য, ব্রুটো ইনডেক্সে ২০ এর বেশি হলেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেন বিশেষজ্ঞরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, ভবনের পার্কিং, বেইজমেন্ট ও জমিয়ে রাখা পানির ড্রাম ও বালতির দিকে নজর দিলে ৭০ শতাংশ এডিস কমানো সম্ভব। এবছর এডিস বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, 'ঈদের আগের তুলনায় ঈদের পরে ডেঙ্গু রোগী প্রায় দ্বিগুণ হওয়ার একটি ঝুঁকি আছে। এই দ্বিগুণ হওয়াটা ঠেকাতে এই মুহুর্তে সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলোকে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমগুলো জোরদার করা দরকার।' 

এদিকে, প্রথমবার এডিসের লার্ভার ঘনত্ব জানতে জরিপ চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেই জরিপে ৭৫ ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডে এডিসের উপস্থিতি বেশি মিলেছে। ঢাকার দুই প্রশাসক বলছেন, এডিস প্রতিরোধে দরকার জনসচেতনতা।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রাম চলবে প্রতিটি এলাকায় এলাকায়। এগুলোকে দেখভাল করার জন্য প্রতিটি ওয়ার্ডে আমরা একটি সমন্বয় কমিটি করে দিয়েছি। এটা অনেকটা নির্ভর করবে জনগণের সচেতনতার ওপরে। যার যার বাড়িঘরটা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে বৃষ্টির পানি দু'দিন জমে না থাকে, সেটাকে পরিষ্কার রাখতে হবে।’

নগরবাসীর সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, 'ফুলের টব বা বিভিন্ন পাত্রে জমে থাকা পানি ফেলে দিয়ে সেটাকে পরিষ্কার রাখতে হবে। একইভাবে অনেক সময় দেখা যায়, বাথরুমে পানি জমা থাকে। কোথাও কেউ ছুটিতে চলে যায়। আবার দেখা যায়, ৪৮ ঘন্টা বা ৭২ ঘন্টার জন্য পানিটা স্থবির হয়ে আছে। সেখানে লার্ভার সৃষ্টি হয়। এজন্য আমার প্রিয় নগরবাসীর কাছে অনুরোধ থাকবে, এই সচেতনতাটা যদি আমাদের মধ্যে আসে, তাহলে দেখবেন ডেঙ্গু ইনশাআল্লাহ্‌ নিয়ন্ত্রণে থাকবে।'

এদিকে, মৌসুমের প্রথম দিনেই ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো।

জুলাইয়ের মাত্র ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন, যা জুনের পুরো মাসের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৫০ জন। 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে ২৫ জনে পৌঁছেছে।
আগামী দুই মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চলতি মাসে করা জরিপে, দেশের প্রায় সব জেলাতেই ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভার ঘনত্ব বেশি পেয়েছেন কীটতত্ত্ববিদেরা।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর