ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। দুজনই ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হলো। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৮ ও দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ২৯ জন ভর্তি হয়েছেন। 

এর বাইরে ঢাকা বিভাগে অন্যান্য হাসপাতালগুলোতে ১১ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ১০ জন, ময়মনসিংহে ৩ ও রাজশাহী ৪ হাসপাতালে ভর্তি হয়েছেন।

১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট ৫ হাজার ৩১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন ৪ হাজার ৯১৯ জন।