২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯ 

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৩৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট মৃত্যু ১০ জন এবং আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৯ জন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯ জনে। 

 

স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৩ হাজার ৭৫৫ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ শিশুর। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ চার...
হামের বিষয়ে আগের সরকারের গাফিলতি থাকলেও তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ‍্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সরকারের টিকা ক্যাম্পেইন ও নানা উদ্যোগ নেওয়ায় হামে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ৬৭৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৪ শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে ২টি শিশু মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।
ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘোষণা দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর গত কয়েক বছরে ব্রিটেন নিজের মতো করে চলার...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এ উপলক্ষে ১৮ জুন সারাদেশে সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। তবে, রোববার গাজীপুরে ঝটিকা মিছিল থেকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দেয়...
২০২৬-২৭ বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর ফাঁকি ও দুর্নীতি বন্ধে সব খাতে ডিজিটালাইজেশনের ওপর জোর দিয়েছেন। অর্থনীতিবিদরা রাজস্ব সংস্কার ও ব্যাংক ঋণ নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর