হামের উপসর্গে আরও ২ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৭ 

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৩৭ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে হাম ও হামের উপসর্গের নতুন রোগী ১ হাজার ৮৫ জন। 

২৪ ঘণ্টায় ৯০০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১৮৫ জনের দেহে। এ নিয়ে সারা দেশে মোট হাম ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৩৬৯ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ৫৯। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।